আপনি যখন বাচ্চাকে শান্ত করাতে মোবাইল দেন,
ও তখন আসলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখছে না—
বরং বাইরের কিছুর ওপর নির্ভর করতে শিখছে। 🧠
আজকে এটা সহজ সমাধান মনে হলেও,
এটা কি ধীরে ধীরে ওর মনোযোগ, ধৈর্য আর আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে না? 🛑
সারাদিনের কাজ, ক্লান্তি আর বাচ্চার কান্না—
এই অবস্থায় মোবাইলটা হাতে ধরিয়ে দেওয়া খুবই স্বাভাবিক।
কিন্তু গবেষণায় দেখা গেছে,
অতিরিক্ত স্ক্রিন ব্যবহার বাচ্চার—
❗ মনোযোগ কমায়
❗ ভাষা শেখা ধীর করে
❗ আবেগ নিয়ন্ত্রণ দুর্বল করে
কারণ, স্ক্রিন বাচ্চাকে শান্ত করে না—
শুধু তার মনকে ব্যস্ত রাখে।
💛 প্রিয় মা-বাবা, নিজেকে দোষ দেবেন না।
আমরা সবাই সহজ পথ খুঁজি।
কিন্তু একটু সচেতন হলেই পরিবর্তন সম্ভব।
🌿 কী করতে পারেন?
১️ মনোযোগ সরান (Redirect)
মোবাইলের বদলে—
👉 পাজল, ব্লক, বই বা আঁকার দিকে মনোযোগ দিন
২️ কানেকশন দিন (Connection First)
বাচ্চা কান্না করলে আগে জড়িয়ে ধরুন
👉 বলুন “আমি আছি”
৩️ ছোট ছোট সময় নির্ধারণ করুন
পুরোপুরি বন্ধ না করে
👉 নির্দিষ্ট সময়ে সীমিত স্ক্রিন দিন
৪️ বোর হতে দিন
সবসময় বিনোদন না দিয়ে
👉 একটু “বোর” হতে দিন
এতেই creativity তৈরি হয় ✨
🌼 শেষ কথা
শান্ত বাচ্চা মানেই সব ঠিক—এটা সবসময় সত্য না।
শেখা বাচ্চা = একটু কাঁদবে, প্রশ্ন করবে, চেষ্টা করবে।
আমরা পারফেক্ট প্যারেন্ট না—
কিন্তু সচেতন প্যারেন্ট হতে পারি 💛

